ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া চৌমাথা সড়কের বেহাল দশা, সংস্কারে আশ্বাস দিলেন এমপি ইলেন ভুট্টা Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ

সাকিবের নেতৃত্বে মাঠে নামছে লস অ্যাঞ্জেলস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ২০২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ দেখে ফেলেছেন সাকিব আল হাসান। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে এখনো অনেককিছু দেওয়ার বাকি সাকিবের। যে কারণে ৩৭ বছর বয়সী এই টাইগার অলরাউন্ডারের কাঁধে নেতৃত্বের ভার তুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) দল লস অ্যাঞ্জেলস ওয়েভস।

এনসিএল এর আয়োজনে উদ্বোধনী আসরের পর্দা উঠেছে গতকাল শুক্রবার (৪ অক্টোবর)। মোট ৬ দলের অংশগ্রহণে ১০ ওভারের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল ম্যাচ হবে ১৪ অক্টোবর।

আজ শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নামবে লস অ্যাঞ্জেলস। প্রতিপক্ষ নিউইয়র্ক লায়ন্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আর সাকিবদের কোচিংয়ের দায়িত্ব কাঁধে নিয়েছেন মিকি আর্থার।

সাকিবদের পরের ম্যাচ ৬ অক্টোবর। একই সময়ে ওই ম্যাচে লস অ্যাঞ্জেলসের প্রতিপক্ষ টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। সাকিবরা তৃতীয় ম্যাচ খেলবেন ৭ অক্টোবর আটলান্টা কিংসের বিপক্ষে। ওই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

তামিমের দলকে টেক্সাসকে নেতৃত্ব দেবেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। এছাড়া এই দলে আছেন সামিত প্যাটেল, ডেভিড মালান ও ওয়াহাব রিয়াজের মতো ক্রিকেটাররা।

ট্যাগস :

সাকিবের নেতৃত্বে মাঠে নামছে লস অ্যাঞ্জেলস

আপডেট সময় : ০৩:৩১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪