ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা Logo বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন মহাকাব্যিক ইনিংস Logo কাগজপত্র না থাকায় ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম স্থগিত Logo ঢাকার বস্তিকে ‘দিল্লি’ দাবি চীনা ভ্লগারদের: কঠোর ব্যবস্থার আহ্বান ভারতের Logo জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৮১ বার পঠিত

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৩২৫ রান টপকে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। সেই ম্যাচে ৯৯ বলে ১২৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান।

গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেঞ্চুরি করে পাকিস্তানের কিংবদন্তী ব্যাটার সাঈদ আনোয়ারের দীর্ঘদিনের এক রেকর্ডে ভাগ বসিয়েছেন ফখর। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৮৪ বলে সেঞ্চুরির দেখা পান এই অভিজ্ঞ ব্যাটার। ইনিংসটি সাজিয়েছেন তিনি ১১ চার ও ছয়টি ছক্কায়। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ১২তম শতক। আউট হন ৩৪তম ওভারে মাদুশাঙ্কার বলে।

ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে এটি ফখরে দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডের ওভালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ঐতিহাসিক এক শতক হাঁকিয়েছিলেন তিনি।

গতকালের সেঞ্চুরির মধ্য দিয়ে ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের ব্যাটার হিসেবে সাঈদ আনোয়ারের দুটি শতকের রেকর্ডে ভাগ বসিয়েছেন ফখর। দুজনই এখন দুই সেঞ্চুরির মালিক ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে।

১৯৯৩ সালের উইল ট্রফির ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাঈদ। এরপর ১৯৯৮ সালে সিলভার জুবিলি ইন্ডিপেনডেন্স কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েছিলেন আনোয়ার।

এদিন ১২৭ রানের ইনিংস খেলার পথে ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলকও পেরিয়েছেন ফখর। পাকিস্তানের ১৬তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এর আগে এই তালিকায় জায়গা করে নিয়েছেন ইনজামাম-উল-হক, জাভেদ মিয়াঁদাদ, ইউনিস খান ও সাঈদ আনোয়ারের মতো তারকারা।

৯৬ ইনিংসে ফখরের ওয়ানডে রান এখন ৪ হাজার ১৯। গড় ৪৪.৬৫ এবং স্ট্রাইক রেট ৯৩.৫৭। ১২টি সেঞ্চুরির পাশাপাশি তার নামের পাশে রয়েছে ১৯টি ফিফটি।

আইএন

ট্যাগস :

সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান

আপডেট সময় : ০৩:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬