ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের  Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

সরাইলে স্বামীর হাতে স্ত্রী খুন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ১৯১ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। সরাইলের একটি ইটভাটায় নিজ সন্তানের সামনে নয়ন তারা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। আজ ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধরন্তি এলাকায় দি নিউ আশা ব্রিকস ফিল্ডে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি আসলাম হোসাইন। নয়ন তারা কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার তিনঘড়িয়া এলাকার চাঁন মোস্তফার স্ত্রী। এই ঘটনায় ইটভাটার শ্রমিকরা স্বামী চাঁন মোস্তফাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
ওসি আসলাম হোসাইন জানান, চাঁন মোস্তফা ধরন্তি এলাকার দি নিউ আশা ব্রিকস ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। সেখানে অন্যান্য শ্রমিকদের মতো ছাউনি ঘরে স্ত্রী নয়ন তারা ও একমাত্র কন্যা তাজিনকে (১০) নিয়ে বসবাস করতেন। শুক্রবার রাতে পারিবারিক কলহ নিয়ে চাঁন মোস্তফা ও তার স্ত্রী নয়ন তারার মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ঘুম থেকে জেগে যায় একমাত্র কন্যা সন্তান তাজিন। বাকবিতণ্ডার এক পর্যায়ে সন্তানের সামনেই চাঁন মোস্তফা দা দিয়ে কোপাতে থাকে তার স্ত্রীকে। এই অবস্থায় কন্যা তাজিন ঘর থেকে দৌড়ে বের হয়ে পাশের ঘর গুলোর অন্যান্য শ্রমিকদের ডেকে তুলে ঘটনাটি জানালে তারা গিয়ে দেখেন নয়ন তারার রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পরে চাঁন মোস্তফাকে তারা আটক করে পুলিশে সোপর্দ করে।
ওসি আরও জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সরাইলে স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট সময় : ০৬:৪৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩