ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া চৌমাথা সড়কের বেহাল দশা, সংস্কারে আশ্বাস দিলেন এমপি ইলেন ভুট্টা Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ

সরাইলে অবৈধভাবে নদী পাড়ের মাটি কেটে শতবর্ষী পুকুর ভরাট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ২১৭ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর পাড় কেটে অবৈধভাবে শত বৎসরের প্রাচীন পুকুর ভরাট করছে একটি ভূমিদস্যু মহল। গেল প্রায় দু’ সপ্তাহ ধরে রাতের আঁধারে ৬০ শতাংশ পুকুরটির অর্ধেকের চেয়েও বেশী ভরাট করে ফেলা হয়েছে। এতে করে প্রকৃতি ও পরিবেশ হুমকির মুখে পড়েছে। এই অপতৎপরতা বন্ধে গত ২ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ জয়নাল আবেদীন। অভিযোগে উল্লেখ করা হয়, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর পোস্ট অফিস পাড়ার পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শত বছরের প্রাচীন একটি পুকুর রয়েছে। এই পুকুরে গ্রামের জনসাধারণ অজু, গোসলসহ নিত্যদিনের কাজ সেড়ে থাকেন। সম্প্রতি এলাকার আব্দুল জব্বারের ছেলে কবির হোসেন, জাকির হোসেন ও মিল্লাত হোসেন অসাধু একটি মহলকে আর্থিক সুবিধা দিয়ে রাতের অন্ধকারে প্রাচীন পুকুরটি ভরাট করছে। সে সাথে তারা নিয়ম বহির্ভূত তিতাস নদীর পাড় থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটছে এবং তা দিয়ে পুকুরটি ভরাটের কাজ চলছে। এদিকে এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা এ ধরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গ্রামবাসী জানান, পুকুরটিতে একাধিক ব্যক্তির মালিকানা রয়েছে। তবে চাইলেই তো কেউ পুকুর ভরাট করতে পারেনা। ওই প্রভাবশালী মহলটি কোন নিয়ম নীতিকে তোয়াক্কা না করে বিনা অনুমতিতে পুকুরটি ভরাট করছে। এজন্য মহলটি তিতাস নদীর পাড় থেকে সরকারি খাস ভূমি কাটছে। যা সম্পূর্ণ বেআইনি। তারা পুকুরটিকে স্বরুপে ফেরাতে সরকারসহ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে খবর পেয়ে, সোমবার বিকেলে শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শঙ্কর ভৌমিক ও সরাইল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে তিতাস নদীর পাড়ের মাটি কাটা এবং পুকুর ভরাট কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন।
এ বিষয়ে সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার উদ্দিন জানান, অভিযোগ পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিয়েছে। বর্তমানে মাটি কাটা ও পুকুর ভরাটের কার্যক্রম বন্ধ রয়েছে। যদি পরবর্তীতে কেউ আবারো এ ধরণের কাজ করে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। পুকুরটি স্বরূপে ফেরানো হবে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সরজমিনে গিয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী উদ্যোগ গ্রহন করব।

সরাইলে অবৈধভাবে নদী পাড়ের মাটি কেটে শতবর্ষী পুকুর ভরাট

আপডেট সময় : ০৬:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩