ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সরকার কোনো ভুল করলে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য রাষ্ট্র গড়ে তুলতে হলে সরকারের ভুলত্রুটি সংশোধনের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন। কাজ করলে ভুল হবে। ভুলকে সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে।’ তার মতে, রাষ্ট্র পরিচালনায় গঠনমূলক সমালোচনা প্রয়োজন। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের আলো দেখানোর মতো মহৎ কাজ খুব কমই আছে। ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশে কাজ করে আসছে। তিন বছর আগে এ কার্যক্রমের সঙ্গে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও যুক্ত করা হয়েছে।

তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘তারাও মানুষ, তাদেরও অধিকার রয়েছে।’ সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসতে রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

আইনমন্ত্রী আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। দেশকে গণতন্ত্র ও আইনের শাসনের প্রকৃত স্বাদ দিতে হবে, যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদ আর ফিরে আসতে না পারে।

তিনি বলেন, ‘শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়। যারা অন্যায় ও হত্যাকাণ্ড দেখেও চোখ বন্ধ করে রয়েছেন, তাদের চোখ খুলতে হবে।’ দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬