ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবযোগদানকৃত ওসির সৌজন্য সাক্ষাৎ Logo ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস Logo পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর Logo ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন Logo রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

সরকারের পতনে গোটা জাতি ঐক্যবদ্ধ:রিজভী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ৪২৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এর বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে ও আন্দোলনে আছে। গোটা জাতি ঐক্যবদ্ধ। সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাবে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ লেখা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। মূল্যবৃদ্ধি, খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা, ভোটের অধিকারের পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছে বিএনপি।

রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের আওয়ামী সরকারের আমলে সিরাজ সিকদারসহ জাসদ ও বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেকে নিখোঁজ হয়েছেন। আওয়ামী সরকারের অপরাধ ও হত্যার বিচার হবে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে।

তিনি বলেন, শেখ হাসনিয়া বলেছেন জিয়াউর রহমানের আমলে সেনা কর্মকর্তাদের দমন করা হয়েছিল, অনেকের ফাঁসি হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করলে তো সেখানে বিচার হবেই। জিয়াউর রহমান তো আইনি প্রক্রিয়ায় বিচার করেছেন, সেনা আইনে তাদের বিচার হয়েছে। আর আপনি সামরিক কর্মকর্তাদের গায়েব করে দিয়েছেন, অদৃশ্য করে দিয়েছেন। আজকে ব্রিগেডিয়ার জেনারেল আজমী কোথায়? তিনি কি গায়েব হননি। আপনার সরকারের সময় তারা গায়েব হয়েছে।

সরকারের পতনে গোটা জাতি ঐক্যবদ্ধ:রিজভী

আপডেট সময় : ০৫:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪