ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

সম্প্রচার স্বত্ব কেনেনি কেউ, জিম্বাবুয়ে সিরিজ দেখাবে বিটিভি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ৬৮২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বাংলাদেশে ক্রিকেটের ভক্ত অনেক। তবে খেলায় অবশ্যই উত্তেজনা থাকতে হবে। তাহলেই টেলিভিশন কিংবা মাঠে গিয়ে খেলা দেখবেন ভক্ত-সমর্থকরা। কিন্তু বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচে সেই উত্তেজনা ও প্রতিযোগিতা লক্ষ্য করা যায় না। যে কারণে আফ্রিকার এ দেশটির সঙ্গে বাংলাদেশের খেলা হলে দর্শকদের উন্মাদনা কমে যায় অনেকখানি। ভক্ত-সমর্থকদের মনোজগত বিশ্লেষণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য হতাশাজনক এক সিদ্ধান্ত নিয়েছে প্রচারমাধ্যমগুলো। আগামী রোবার থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার স্বত্ব কেনেনি কোনো টেলিভিশন মাধ্যম। লোকসানের শঙ্কায় এমন সিদ্ধান্ত নেয় তারা। আগ্রহী দর্শকদের কথা চিন্তা করে আসন্ন দুই টেস্টের সিরিজটি সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই সম্প্রচার বিসিবি নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ফিড ব্যবহার করে করা হবে। আজ শুক্রবার বিটিভি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়। বিসিবি গত ১৯ মার্চ একটি খোলা দরপত্র আহ্বান করেছিল। যেখানে মিডিয়া রাইটস পার্টনার পেতে আগ্রহী পক্ষগুলোকে আর্থিক প্রস্তাবসহ আগ্রহপত্র (ইওআই) জমা দিতে বলা হয়। কিন্তু ৭ এপ্রিল নির্ধারিত সময়সীমা শেষ হলেও কোনো প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়নি। সম্প্রচারস্বত্ব কেনার জন্য কেউ এগিয়ে না আসায় বিসিবি বাধ্য হয়ে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির দ্বারস্থ হয়। যাতে দেশের ক্রিকেটপ্রেমীরা ঘরে বসে ম্যাচ উপভোগ করতে পারেন।সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ঘরোয়া সিরিজগুলো টি স্পোর্টস এবং জি টিভি-তে সম্প্রচারিত হয়ে আসছিল মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে। তবে এবার সেটি হচ্ছে না।রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরু হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

ট্যাগস :

সম্প্রচার স্বত্ব কেনেনি কেউ, জিম্বাবুয়ে সিরিজ দেখাবে বিটিভি

আপডেট সময় : ০২:৫৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫