ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১২৯ বার পঠিত

দেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে এগিয়ে নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে নভো থিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্সড প্যাকেজিংয়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ এগিয়ে যাচ্ছে। এসব খাতের কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এই সম্ভাবনাময় শিল্পের বিকাশে সরকার সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের প্রসারে সরকার একাধিক নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। চলতি অর্থবছরের বাজেটে এ খাতের কাঁচামাল আমদানির ওপর সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সেবা রপ্তানি থেকে অর্জিত আয়ের জন্য নগদ প্রণোদনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যেও সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রথমবারের মতো বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদানের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিনিয়োগবান্ধব নীতি, কর-সুবিধা, বন্ড সুবিধা এবং প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করে এ শিল্পের জন্য একটি টেকসই ও প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার কাজ চলছে।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) ও সিলিকন রিভার বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সামিটে দেশ-বিদেশের নীতিনির্ধারক, উদ্যোক্তা, গবেষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি প্রযুক্তিবিদরা অংশ নিচ্ছেন।

দুই দিনের এ সম্মেলনে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তিভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে বক্তব্য রাখবেন টেক্সাস ইনস্ট্রুমেন্টসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ড. আহমেদ বাহাই এবং পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিস। এছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করছেন।

সামিটের অন্যতম আকর্ষণ ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’। এই প্রদর্শনীতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ডিপ-টেক খাতের উদ্ভাবনী প্রকল্প ৩৫টি স্টলে প্রদর্শন করা হচ্ছে। এসব উদ্ভাবন দেশের প্রযুক্তি সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার একটি ইতিবাচক চিত্র তুলে ধরছে।

ট্যাগস :

সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬