ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১০১ বার পঠিত

দেশের চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে বুধবার সন্ধ্যার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১২ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গতকাল সন্ধ্যা থেকেই সরকার একটি বিশেষ কৌশল নিয়ে কাজ করছে। এর ফলে আজ সন্ধ্যার পর বিদ্যুৎ সরবরাহে অন্তত কিছুটা উন্নতি দেখা যেতে পারে বলে তিনি আশা করছেন।

এলএনজি সরবরাহ নিয়ে মালয়েশিয়ার সঙ্গে চলমান আলোচনার বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, অন্তত এক কার্গো এলএনজি পাওয়ার বিষয়ে তারা আশাবাদী। তবে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আনার ক্ষেত্রে কিছু বাস্তব জটিলতা রয়েছে। বিশেষ করে প্রয়োজনীয় আইএসও ট্যাংক সহজলভ্য না হওয়ায় পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হতে পারে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের হাতে থাকা সম্ভাব্য সব পথ নিয়েই কাজ করা হচ্ছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি দাবি করেন।

দেশীয়ভাবে বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন তাৎক্ষণিকভাবে বাড়ানো সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এলএনজি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে।

চলমান সংকটের জন্য অতীতের নীতিগত সিদ্ধান্তকেও দায়ী করেন তিনি। তাঁর মতে, আগের সরকারগুলো দীর্ঘমেয়াদি সমাধানের পরিবর্তে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ওপর বেশি গুরুত্ব দিয়েছে। ফলে দীর্ঘদিনের সেই সমস্যার প্রভাব এখন বড় সংকট হিসেবে সামনে এসেছে।

প্রতিমন্ত্রী বলেন, কোনো ভুল নীতির ফল একসময় না একসময় ভোগ করতে হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতির কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে টেকসই সমাধানের দিকে নজর দেওয়া প্রয়োজন।

ট্যাগস :

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬