ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

সন্তানের জন্য চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন ‘মা’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ১৭১ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
ছেলে ট্রেনে উঠতে না পারায়, ট্রেন থেকে ঝাঁপ দিলেন মা। ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে যেতে ছেলেকে সঙ্গে নিয়ে অপেক্ষায় ছিলেন মা। ট্রেন এসে স্টেশনে থামতেই তড়িঘড়ি করে উঠে পড়েন মা। তবে, দুই মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দিলে মা তাকিয়ে দেখলেন ছেলে ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছে। প্ল্যাটফর্ম থেকে উঠতে পারেনি তার সন্তান। তাই নিজের ছেলের জন্য চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে ঝাঁপ দিলেন মা।
শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় প্ল্যাটফর্মে পড়ে গিয়ে আহত হয়েছেন মা শারমিন আক্তার মিতু (৩৫)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি বরিশালের কাজীরহাট এলাকার তন্ময় আহমদের স্ত্রী।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী কমলগঞ্জের রাকিব আহসান বলেন, ‘শনিবার ভানুগাছ থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেই ট্রেনযোগে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে যখন নিজের বাবা-মায়ের দিকে তাকিয়ে আছি, ঠিক তখন একটা ছেলে ট্রেনে উঠতে ট্রেনের নিচ থেকে অনেক চেষ্টা করে। ওই সময় ছেলের মা দৌড়াতে দৌড়াতে আমার ছেলে কোথায় বলে ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দেন। সাথে সাথেই অজ্ঞান হয়ে যান তিনি। সে সময় স্টেশনে অবস্থানরত কয়েকজনের সাথে যোগাযোগ করে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি।’
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, আহত নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেদুল করিম বলেন, ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হওয়া নারীর অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি হাত, পা ও কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

সন্তানের জন্য চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন ‘মা’

আপডেট সময় : ০৫:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩