ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ভারতীয় অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ২৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার (২০ মে) রাতে শুটিং শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, রাতে শুটিং শেষ করে মোটরসাইকেলে করে পানিহাটির বাড়ি ফিরছিলেন সুচন্দ্রা। বরাহনগর থানার ঘোষপাড়ার কাছে একটি লরি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রীর।

জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে বিটি রোডে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া সংবাদে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের মতে, অনলাইনে বাইকটি বুকিং করেছিলেন অভিনেত্রী সুচন্দ্রা। বরানগর মোড়ের কাছে সিগন্যালে ওই বাইকের সামনে এসে পড়ে একটি সাইকেল। বাইক চালক ব্রেক করলে সুচন্দ্রা নিচে পড়ে যায়, এ সময় পেছন থেকে একটি দশ চাকার লরি তাকে পিষে দেয়। হেলমেট পরেছিলেন অভিনেত্রী। কিন্তু তা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়।

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ভারতীয় অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত

আপডেট সময় : ০৩:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩