ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ইসি সানাউল্লাহ / প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে Logo শতক হাঁকিয়ে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে বিভিন্ন দেশের অভিনন্দন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ১৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ায় তারা নিজ নিজ দেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, ঢাকায় নিযুক্ত এই বিদেশি রাষ্ট্রদূতরা ছাড়াও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভ-এর প্রতিনিধিরা।

গতকাল রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৪টিতে জয়লাভ করে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। শেখ হাসিনার নেতৃত্বে দলটি টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।

এদিকে আওয়ামী লীগের সভানেত্রীকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন ভুটানের চতুর্থ রাজা জিগমে সিগমে ওয়াংচুক। এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

ভুটানে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে সংখ্যাগরিষ্টতা অর্জনের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়ে ভুটানের চতুর্থ রাজা উল্লেখ করেন যে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে। ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ভুটান এই অনন্য সাধারণ অর্জনে বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। ভুটান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চমৎকার নৈকট্যপূর্ণ ও বিশেষ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে অভিনন্দনপত্রে প্রত্যয় ব্যক্ত করেন ওই দেশের রাজা।

এদিকে আওয়ামী লীগ সভাপতি বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ২২৪টি আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। এই সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ।

সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে বিভিন্ন দেশের অভিনন্দন

আপডেট সময় : ০৩:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪