ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা Logo বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন মহাকাব্যিক ইনিংস Logo কাগজপত্র না থাকায় ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম স্থগিত Logo ঢাকার বস্তিকে ‘দিল্লি’ দাবি চীনা ভ্লগারদের: কঠোর ব্যবস্থার আহ্বান ভারতের Logo জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

সংশোধিত এডিপিতে বৈদেশিক ঋণ কমছে ১১.১৭%

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩২:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
প্রতি বছরের মতো এবারও ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বা উন্নয়ন বাজেট সংশোধন করা হচ্ছে। সংশোধিত এডিপিতে বৈদেশিক ঋণ ১১ দশমিক ১৭ শতাংশ বা ১০ হাজার ৫০০ কোটি টাকা কমেছে। এডিপিতে বৈদেশিক ঋণ বরাদ্দ ছিল ৯৪ হাজার কোটি টাকা, কিন্তু সংশোধিত এডিপিতে তা কমিয়ে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা করা হয়েছে।

এছাড়া সংশোধিত এডিপিতে মোট বরাদ্দ কমেছে ১৮ হাজার কোটি টাকা। সময়মতো প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় এডিপি থেকে এ টাকা কেটে নেওয়া হচ্ছে। অন্যান্য অর্থবছরে সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন অপরিবর্তিত থাকলেও এবার সেখান থেকেও বরাদ্দ কমানো হচ্ছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্ধিত সভায় সংশোধিত এডিপির খসড়া চূড়ান্ত করা হয়। মঙ্গলবার (১২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন হতে পারে বলে জানা গেছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সাধারণত অন্যান্য অর্থবছরে সংশোধিত এডিপিতে নিজস্ব তহবিল অপরিবর্তিত রেখে বৈদেশিক তহবিল থেকে বরাদ্দ কমানো হতো। তবে এবার নিজস্ব অর্থায়ন থেকেও একটি বড় অংশ কেটে ফেলা হচ্ছে।

২০২৩-২৪ অর্থবছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের জন্য বরাদ্দ ছিল দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা। তবে বিদেশি ও সরকারের নিজস্ব তহবিল থেকে ১৮ হাজার কোটি টাকা কমিয়ে এডিপি সংশোধন করা হচ্ছে। সব মিলিয়ে সংশোধিত এডিপির আকার দাঁড়িয়েছে দুই লাখ ৪৫ হাজার কোটি টাকা। অর্থাৎ সংশোধিত এডিপিতে মূল এডিপি বরাদ্দের ৬ দশমিক ৮৪ শতাংশ অনুপস্থিত।

সংশোধিত এডিপিতে বৈদেশিক ঋণ কমছে ১১.১৭%

আপডেট সময় : ০৬:৩২:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪