ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আইএলও

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ২০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে স্বচ্ছতা, ন্যায্যতা এবং প্রমাণ-ভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ পদ্ধতির ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করার এক সপ্তাহ পর এক বিবৃতিতে আইএলও এ আহ্বান জানায়।

গত বুধবার জারি করা এক বিবৃতিতে আইএলও বলেছে, পোশাক খাতে মজুরি নিয়ে বিক্ষোভ ও সহিংসতার কারণে উদ্বেগ বাড়ছে। এজেন্সি আরও প্রাণহানি ও জীবিকার ক্ষতি এড়াতে সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে গত এপ্রিলে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার। প্রথম ছয় মাসে তিনটি বৈঠক হলেও মালিক-শ্রমিক কেউই মজুরির প্রস্তাব দেয়নি। গত ২২ অক্টোবর বোর্ডের সভায় শ্রমিক পক্ষের প্রতিনিধি ন্যূনতম ২০ হাজার ৩৯৩ টাকা মজুরি প্রস্তাব করেন। বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব করেন প্রায় অর্ধেক বা ১০ হাজার ৪০০ টাকা। মালিকের এই মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান করে পরের দিন ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা করার দাবিতে ধর্মঘটে যান পোশাক শ্রমিকরা। আন্দোলন তীব্র হলে মালিকরা ১ নভেম্বর মজুরি বোর্ডের পঞ্চম সভায় নতুন মজুরি প্রস্তাব দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পরে ৭ নভেম্বর মালিকপক্ষ ১২,৫০০ টাকা মজুরি প্রস্তাব করেন। ন্যূনতম মজুরি বোর্ড ন্যূনতম মজুরি কাঠামো চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠায়। তারপরও শ্রমিকরা বিক্ষোভ অব্যাহত রাখলে মালিকরা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেন।

গত রোববার থেকে কারখানাগুলো খুলতে শুরু করেছে। ন্যূনতম মজুরি বোর্ড গত ১২ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা কাঠামোর খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে।

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আইএলও

আপডেট সময় : ০৫:২৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩