ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

শ্বাসকষ্টে জবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ২৬৮ বার পঠিত

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি:
খিঁচুনি ও শ্বাসকষ্টে অজ্ঞানরত অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মো. রাজু আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী।
শনিবার রাত ৮টার দিকে পুরান ঢাকার নারিন্দার একটি মেস থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। রাজুর সহপাঠীরা ও বিভাগের শিক্ষার্থীও তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
মৃত রাজুর রুমমেট মো. শরিয়তুল্লাহ জানান, তারা নারিন্দা কাঁচাবাজার চিনি টুকরা মসজিদের পাশে একটি বাড়ির ৫ম তলায় মেসে থাকেন। ঈদের ছুটি কাটিয়ে শনিবার বিকেলে গ্রাম থেকে ঢাকায় আসেন রাজু। মেসে এসে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিজের রুমে বিশ্রাম নিচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে রাজু হঠাৎ অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘আমি মৃত্যুর বিষয়টি শুনেছি৷পরিবারের সাথে যোগাযোগ করে লাশ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। এখনও তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে রাজু আহমেদের বয়স হয়েছিল ১৯ বছর। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়।

শ্বাসকষ্টে জবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩