শেরপুরে র্যাবের অভিযানে বিদেশী মদসহ আটক ১
- আপডেট সময় : ০৬:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ২১১ বার পঠিত

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে ৯১ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। ৩ এপ্রিল দিবাগত রাত ১ টার সময় শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন পোড়াগাও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. রুবেল (৩০) উপজেলার পূর্ব সমশ্চূড়া এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে। আটককৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার টাকা। এ সময় তার কাছ থেকে ১টি সিমসহ মোবাইল ফোন ও মাদক বহন করা ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নালিতাবাড়ি থানায় মাদক আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-১৪ সিপিসি-১, কোম্পানি কমান্ডার আশিকুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি দল অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেফতার করেছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে আমাদের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















