ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শুরু হচ্ছে আইপিএলের নতুন সিজন, ম্যাচ দেখা যাবে টফিতে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৯৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক:

আগামী ২২ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের সিজন; ঐদিন হবে এই সিজনের প্রথম ম্যাচ। আইপিএল নিয়ে এ দেশের মানুষের আছে বাড়তি আগ্রহ। ক্রিকেটপ্রেমীরা যেন এবারের আইপিএলের সকল টানটান উত্তেজনাময় মুহূর্তগুলো নির্বিঘ্নে উপভোগ করতে পারেন তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি এই সিজনের সকল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। দর্শকদের জন্য আরও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করতে নতুন ইন্টারফেস নিয়ে এসেছে টফি। আপনি যেখানেই থাকুন না কেন, রাস্তা, স্কুল অথবা কর্মক্ষেত্র, টফির অন-দ্য-গো ভিউয়িং এবং রিমোট ভিউয়িং অপশনের মাধ্যমে সকলেই খুব সহজে আইপিএল ম্যাচ দেখতে পারবেন। ফোনে থাকলে টফি, এই সিজনের কোনো চার-ছক্কা আর মিস হবে না।
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, টফি গ্রাহকদের জন্য নির্বিঘ্ন ও সহজলভ্য বিনোদন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে আইপিএলের সময় বিপুল উত্তেজনা বিরাজ করে; মানুষের এই আগ্রহ বিবেচনায় নিয়ে আমরা টফি ব্যবহারকারীদের জন্য সকল ম্যাচ সরাসরি সম্প্রচার করবো। ফলে, দেশের ক্রিকেটপ্রেমীরা যেকোনো সময় এবং যেকোনো জায়গা থেকে এই হাই-ভোল্টেজ টুর্নামেন্টের প্রতিটি উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারবেন। টফি দর্শকদের সাশ্রয়ী মূল্যে এই প্রিমিয়াম কন্টেন্ট অফার করছে। গ্রাহকরা মাত্র ২০ টাকায় ১ দিনের জন্য, ৫০ টাকায় ৭ দিনের জন্য এবং মাত্র ৯৯ টাকায় ৩০ দিনের জন্য আইপিএল ম্যাচ দেখার সুযোগ পাবেন। গ্রাহকদের জন্য বিকাশ এবং ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট সুবিধা রয়েছে।

ট্যাগস :

শুরু হচ্ছে আইপিএলের নতুন সিজন, ম্যাচ দেখা যাবে টফিতে

আপডেট সময় : ০৫:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫