ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

শুধু ৯ দিনে রেমিট্যান্সে ঢুকেছে দেড় বিলিয়ন ডলারের বেশি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১০৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ১০ মার্চ ২০২৬ ।।

চলতি মার্চ মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১৫২ কোটি ৬০ লাখ বা ১.৫২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৬ কোটি ৯৬ লাখ ডলার। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, চলতি মার্চের প্রথম ৯ দিনে রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই সময়ে প্রাপ্ত ১০১ কোটি ৭০ লাখ ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৩৯৮ কোটি ডলার রেমিট্যান্স, যা বছর ব্যবধানে ২২.৯০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে। ব্যাংক কর্মকর্তাদের মতে, প্রধানত ঈদকে সামনে রেখে প্রবাসীরা দেশে তাদের আত্মীয়-স্বজনকে বড় পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কিছুটা প্রভাব ফেলতে পারে বলে তারা জানিয়েছেন। ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স, জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া, নভেম্বর, অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার, ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। জুলাই ও আগস্ট মাসে যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ ও ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এসেছে। এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীদের পাঠানো মোট রেমিট্যান্স ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে একটি নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড হিসেবে ধরা হচ্ছে।

ট্যাগস :

শুধু ৯ দিনে রেমিট্যান্সে ঢুকেছে দেড় বিলিয়ন ডলারের বেশি

আপডেট সময় : ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬