ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

শুটিং ফিরেছেন মৌসুমী, সঙ্গে অভিনেতা জাহাঙ্গীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৩০৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

কয়েক বছর ধরে চিত্রনায়িকা মৌসুমী যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন। মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন। এর ফাঁকে ‘পিএস চাই সুন্দরী’ নামে টেলিছবির শুটিং অংশ নিয়েছেন। তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা হাসান জাহাঙ্গীর।সম্প্রতি ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে হয়েছে টেলিছবিটির শুটিং। ত্রিভুজ প্রেমের এই গল্পে মৌসুমী প্রথমবার ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় অভিনয় করেছেন। নাটকটি প্রচারিত হবে এটিভি (ইউএসএ) এবং বাংলাদেশের একটি চ্যানেলে।মৌসুমী বলেন, ‘ময়মনসিংহের ভাষায় কমেডি প্যাটার্নে অভিনয় করে আমি এবার যে মজা পেয়েছি, তা শত শত সিনেমা করেও এত মজা পাইনি। এর পুরো কৃতিত্ব হাসান জাহাঙ্গীরের। তিনি অনেক কষ্ট করে আমাকে ভাষাটা রপ্ত করিয়েছেন, সময় দিয়েছেন, ধৈর্য নিয়ে শিখিয়েছেন। সত্যিই দারুণ অভিজ্ঞতা হয়েছে।’কিছুদিন আগে গুঞ্জন ওঠে- অভিনয়কে ইতি জানিয়েছেন মৌসুমী। শুধু তাই নয়, চলতি মাসের শুরুতে মৌসুমীর স্বামী ওমর সানী জানান, মৌসুমী ভুলে যেতে চান তিনি- মৌসুমী ছিলেন। ওমর সানীর ওই মন্তব্যের পর অনেকেই ধরেই নিয়েছিলেন আর কোনোদিন হয়ত মৌসুমীকে আর পর্দায় দেখা যাবে না। সমস্ত গুঞ্জন উড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন মৌমুমী। এবার সিনেমা নয়, তিনি আসছেন টেলিছবি নিয়ে।মৌসুমীর মুক্তিপ্রাপ্ত সিনেমা সর্বশেষ সিনেমা ‘সোনার চর’। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, জায়েদ খান, জান্নাতুল স্নিগ্ধাসহ আরও অনেকে।

ট্যাগস :

শুটিং ফিরেছেন মৌসুমী, সঙ্গে অভিনেতা জাহাঙ্গীর

আপডেট সময় : ০৩:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫