ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

শীতে সুস্থ থাকতে যে খাবারগুলো খাবেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ২৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আবহাওয়া এখন ধরতে গেলে অনেকটাই ঠান্ডা। বিশেষ করে রাতের দিক ভালোই ঠান্ডা পড়ে। আর এ কারণে সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকে। শীত এলেই শরীরে নানা সংক্রমণ দেখা দিতে শুরু করে। আর তাই শীতে নানা রোগ থেকে দূরে থাকতে খাবার-দাবারে একটু বাড়তি গুরুত্ব দিতে হবে। জেনে নিন এই সময়ে সুস্থ থাকতে কোন খাবার বেশি খেতে হবে-

সাইট্রাস জাতীয় ফল: কমলা, লেবু, আঙ্গুর হল সাইট্রাস ফল। এ ধরনের ফলের মধ্যে ভিটামিন সি-এর পরিমাণ অনেক বেশি। এই ভিটামিন শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে। রোগের সঙ্গে লড়াই করতে চাই প্রতিরোধ ক্ষমতা। এই ফলগুলো খেলে ভেতর থেকে সেই শক্তি পাওয়া যাবে।

দই: দই প্রোবায়োটিক সমৃদ্ধ একটি খাবার। প্রোবায়োটিক শরীরের যত্ন নিতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দই শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করার বাড়তি শক্তি দেয়। শীতে সুস্থ থাকতে টক দই বেশি করে খাওয়া উচিত।

আদা: রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের যত্ন নিতেও আদা সমান উপকারী। বিশেষ করে সর্দি-কাশির ঝুঁকি এড়াতে আদা জুড়ি মেলা ভার। রান্নায় আদা ব্যবহার করুন, আদা চা পান করুন। এতে আপনি কাশি, গলাব্যথা সহ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন।

সবুজ শাক-সবজি: শীত এলেই বাজারে আসতে শুরু করে রঙিন সবজি। সবুজ শাকসবজিতে রয়েছে মিনারেল, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সবুজ শাকসবজি সংক্রামক রোগের ঝুঁকিও কমায়।

শীতে সুস্থ থাকতে যে খাবারগুলো খাবেন

আপডেট সময় : ০১:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩