ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষার ফল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ৩১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে। চারটি অনুষদের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রোগ্রামে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯ এপ্রিল চারুকলা অনুষদ, ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ১৩ মে অনুষ্ঠিত হয়।

ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে কলা অনুষদের ডিন ড. আব্দুল বাছির বলেন, আমি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল তৈরির শেষ পর্যায়ে আছি। কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা দেখছি। আগামী ৩-৪ দিনের মধ্যে ফলাফল প্রকাশের আশা করছি।

বিজ্ঞান অনুষদের ফলাফল প্রসঙ্গে ইউনিটের সমন্বয়ক এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড.জিল্লুর রহমান বলেন, ফলাফল তৈরির কাজ চলছে। আগামী সপ্তাহের যেকোনো দিন ফলাফল ঘোষণা করা হবে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে ২০ মার্চ। চারটি ইউনিটে মোট ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ২ হাজার ৯৩৪ যেখানে মানবিক বিভাগে ১ হাজার ৭৪৪টি, বিজ্ঞান বিভাগে ৯০৮টি এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য ২৮২টি আসন বরাদ্দ রয়েছে। অন্যদিকে বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৮১৫টি। আর ব্যবসায় ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৫০টি।

শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষার ফল

আপডেট সময় : ০৬:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩