ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৬৫৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সৌদি প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে হেরে গেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। আল কাদসিয়ার মাঠে গিয়ে ২-১ গোলে হেরে আসার সঙ্গে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়লো তারা। এই হারে সৌদি প্রো লিগে তিন নম্বর স্থানেই রইলো রোনালদোর ক্লাব। তবে, এগিয়ে থাকা দুই দলের সঙ্গে লড়াইটা যেমন তীব্রভাবে ধরে রেখেছিলো, সেখান থেকে অনেটা পিছিয়ে গেছে। ২৮ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর নাসর। ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আল হিলাল ও ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ।ম্যাচটিতে পূর্ণ শক্তির আল নাসরকেই মাঠে নামিয়েছিলেন কোচ স্টেফানি পিওলি। কিন্তু রোনালদো, জন ডুরান, ওতাভিও, মার্সেলো বোজোভিকরা গোল করতে পারেননি। সাদিও মানে শেষ দিকে এসে একটি গোল করতে পারলেও সেটা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।ম্যাচের ৩৫তম মিনিটে প্রথম গোল করে স্বাগতিক আল কাদসিয়াকে এগিয়ে দেন তুর্কি আল আম্মার। ১-০ ব্যবধানেই যেন ম্যাচ শেষ হতে যাচ্ছিলো। কিন্তু ৮৪তম মিনিটে আল নাসরকে সমতায় ফিরিয়ে আনেন সাবেক লিভারপুল তারকা সাদিও মানে।কিন্তু ৮৭ মিনিটে আবারও আল নাসরকে কাঁপিয়ে দেয় পিয়েরে এমেরিক অবামেয়াং। শেষ পর্যন্ত এই গোলটিই হয়ে গেলো জয়-পরাজয় নির্ধারক।

ট্যাগস :

শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর

আপডেট সময় : ০৩:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫