ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

শিয়ালের আক্রমনে দুই গ্রামে আহত ৮

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ১৪৬ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় শিয়ালের আক্রমণে দুই গ্রামের ৮ নারী-পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শিয়ালটি অনেকের গবাদিপশুও কামড়িয়ে আহত করেছে। গত ৩ দিন ধরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুনামপুর ও তালুকদারপাড়া গ্রামে শিয়ালের আতঙ্ক বিরাজ করছে। অনেকেই লাঠিসোটা নিয়ে এলাকায় পাহারা বসিয়েছেন।

ভুক্তভোগীদের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত পেছন থেকে প্রত্যেককে আক্রমণ চালিয়ে ৮ জনকে কামড়িয়েছে শিয়াল। আহত সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পাগলা শিয়ালের আক্রমণে আহত হয়েছেন সুনামপুর গ্রামের আব্দুল হকের ছোটবোন আছারুন নেছা (৫৫), শৈলেন্দ্র দাসের স্ত্রী নীতি রানী দাস (৫২), প্রভাত চন্দ্র দাসের ছেলে সৌরভ দাস (২৫) এবং তালুকদার পাড়া গ্রামের মন্টু দেবনাথের স্ত্রী সুমা রানী দেবী (৪৩), রমেশ দেবনাথের ছেলে সঞ্জয় দেবনাথ (৩৭) ও প্রমেস দেবনাথ (৬৫)। একই গ্রামের বিধু নাথের গোয়াল ঘরে ঢুকে গরুর বাছুরকে ও শিয়ালে কামড়িয়েছে।

সরজমিনে ঘুরে দেখা সূত্রের বরাতে সুনামপুর গ্রামের আব্দুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় তার বোন আছারুন নেছা ঘরের পাশে হাঁস উঠাচ্ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে একটি শিয়াল এসে তাকে আক্রমণ করে। তার চিৎকারে বাড়ির লোকজন এসে ধাওয়া করলে শিয়ালটি পালিয়ে যায়। শিয়ালের কামড়ে তিনি গুরুতর আহত হন। পরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এরপর থেকে এলাকায় শিয়াল আতঙ্ক চারিদিকে বিরাজ করছে। ভয়ে অনেকেই লাঠিসোটা নিয়ে চলাচল করছেন। কখন কোথায় কার ওপর আক্রমণ করে সে আতঙ্কে রীতিমতো ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে এলাকাজুড়ে।

শিয়ালের আক্রমনে দুই গ্রামে আহত ৮

আপডেট সময় : ০৮:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩