সংবাদ শিরোনাম :
শিবপুরে খামারির ২ হাজার লেয়ার মুরগির মৃত্যু, ১৫ লাখ টাকার ক্ষতি
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:২৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ১৫৩ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুরে অজ্ঞাত রোগে রায়হান পোল্ট্রি মুরগির খামারে প্রায় ২ হাজার লেয়ার মুরগির মারা গেছে। উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাও মধ্যপাড়া গ্রামে রায়হান পোল্ট্রি ফার্মে এই ঘটনাটি ঘটেছে। খামারের সব মুরগি মারা যাওয়ায় তার প্রায় ১৫ পনের লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন ওই খামারি।
খামারি মনির হোসেন জানায়, গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে এই দুই দিনের ব্যবধানে হঠাৎ অজ্ঞাত রোগে খামারের সব মুরগি মারা যাওয়ায় আমি এখন পথে বসে গেছি। সংশ্লিষ্ট চিকিৎসকের নিকট থেকে ওষুধ এনেও মুরগিগুলো রক্ষা করতে পারিনি। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন আমি ব্যাংকের ঋণ কিভাবে পরিশোধ করব। ঋণের টাকা পরিশোধের চিন্তায় হতাশাগ্রস্থ খামারি মনির হোসেন।
























