ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

শাহরুখ স্ত্রীর প্রথম বই ‘মাই লাইফ ইন ডিজাইন’ প্রকাশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ৩০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের প্রথম বই প্রকাশিত হয়েছে; ইন্টেরিয়র ডিজাইনের উপর ‘মাই লাইফ ইন ডিজাইন’ বইটি লিখেছেন গৌরী। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বইটি প্রকাশ করা হয়। যদিও সেখানে প্রধান বক্তা হিসেবে গৌরীর থাকার কথা ছিল তবে শাহরুখ খান পুরো সময় তার স্ত্রীর প্রশংসা করে গেছেন।

‘বই’ প্রসঙ্গে দুজনের ৩২ বছরের দাম্পত্য জীবনের বোঝাপড়া এবং কিছু সমস্যা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই নায়ক। শাহরুখের মুখ থেকে বহুবার শোনা গিয়েছে, ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে গৌরী ‘খুব মেধাবী’। এই বলিউড অভিনেতা বলেছেন যে তাদের পরিবারের প্রত্যেকেরই শৈল্পিক রুচি রয়েছে, তবে তিনি মনে করেন গৌরীর শৈল্পিকতা সবচেয়ে “প্রখর”।

শাহরুখ তার স্ত্রীর প্রশংসা করে বলেন, “তার রুচি ও শৈল্পিক বোধের উপর আমার পূর্ণ আস্থা ছিল, তাই আমি তাকে বিনা দ্বিধায় মান্নাতের সাজসজ্জার দায়িত্ব নিতে বলেছি।” মুম্বইয়ে শুধু শাহরুখ নয়, শাহরুখের রাজবাড়ি ‘মান্নাত’ দেখতে ভিড় জমান এমন দর্শকের সংখ্যা নেহাত কম নয়। নেম প্লেট থেকে শুরু করে বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জা সবকিছুই ব্যক্তিগতভাবে তদারকি করেছেন গৌরী।

শাহরুখ স্ত্রীর প্রথম বই ‘মাই লাইফ ইন ডিজাইন’ প্রকাশ

আপডেট সময় : ০৪:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩