ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

শাহরুখের সিনেমায় পাক-ভারত যুদ্ধের প্রভাব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ৩০৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

পাক-ভারত যুদ্ধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের অনেক তারকা। বেশিরভাগ যুদ্ধের পক্ষে থাকলেও অল্প কজন তারকাকে পাওয়া গেছে যুদ্ধবিরোধী অবস্থানে। তবে বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা শাহরুখ খান এ যুদ্ধ নিয়ে ছিলেন নিশ্চুপ। যুদ্ধবিরতির পরও পাক-ভারত যুদ্ধের প্রভাব পড়েছে তার আসন্ন সিনেমায়। আগামী ১৬ মে থেকে শুরু হওয়ার কথা ছিল ‘কিং’ ছবির শুটিং। কিন্তু পাক-ভারত যুদ্ধপরিস্থিতির কথা মাথায় রেখে শুটিং পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা। সংশ্লিষ্ট সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও কিছু বিষয় এখনও স্পর্শকাতর। তাই শঙ্কা এখনও কাটেনি। এই সময়ে কাজ শুরু করা ঠিক হবে কি না, তা নিয়ে চিন্তিত তারা। বরং পরিবেশ-পরিস্থিতি শান্ত হলে ছবির কাজ শুরু করা ভালো হবে বলে ভাবছেন নির্মাতা।দীর্ঘদিন ধরেই ‘কিং’ ছবি নিয়ে ব্যাপক আলাপ-আলোচনা চলছে। শাহরুখের এই ছবিতে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। এই ছবি দিয়ে বড়পর্দার অভিষেক হবে তার। ছবিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি প্রমুখ। জানা গেছে, সুহানার মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধান্ত আনন্দ।২০২৬ সালের শেষ দিকে ‘কিং’ মুক্তি পাবে বলে জানানো হয়েছিল। শুটিং পেছালে মুক্তির এই তারিখ পেছাবে কি না তা এখনও জানা যায়নি। শাহরুখকে সর্বশেষ দেখা যায় ২০২৩ সালের ছবি ‘ডাঙ্কি’তে। এর আগে সে বছরই ‘জওয়ান’ ও ‘পাঠান’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

ট্যাগস :

শাহরুখের সিনেমায় পাক-ভারত যুদ্ধের প্রভাব

আপডেট সময় : ০২:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫