ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, ফ্লাইট ওঠানামা বন্ধ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৫০২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। শনিবার।। ১৮.১০.২৫।।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মালামাল রাখার এলাকায় আগুন লেগেছে, যার ধোঁয়া দেখা যাচ্ছে বহু দূর থেকে।শনিবার বেলা সোয়া ২টার দিকে সেখানে আগুন। লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম।

তিনি বলেন, “বিমানবন্দরের ৮ নম্বর গেইটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ২৮টি ইউনিট কাজ করছে। আরো ৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।”

আগুনের ঘটনার পরপরই ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। বিকেল সাড়ে তিনটার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুনের লাগার পর বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে নির্বাপণ কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর আড়াইটার দিকে খবর পাওয়া যায় যে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো এলাকায় আগুন লেগেছে। খবর পাওয়ার পরপরই পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় একে একে আরও ইউনিট যোগ হয়।

ট্যাগস :

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, ফ্লাইট ওঠানামা বন্ধ

আপডেট সময় : ০৫:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫