ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দেশজুড়ে ৫৮ জন নিহতের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৫৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ০৫ মে ২০২৬ ।।

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে অন্তত ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (৫ মে) ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ পর্যন্ত ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হওয়ার তথ্য ও পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে এবং প্রতিটি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তার দাবি, হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই কঠোর অবস্থানের পরিকল্পনা ছিল। আন্দোলনকারীরা ঢাকায় অবস্থান নিলে তা প্রতিহত করতে বলা হয়েছিল এবং প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও ছিল বলে তদন্তে উঠে এসেছে। আমিনুল ইসলাম এই ঘটনাকে ‘সিস্টেমেটিক’, ‘ওয়াইডস্প্রেড অ্যাটাক’ এবং ‘টার্গেটেড কিলিং’ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, নিহত হেফাজত সদস্যদের পরিবারের বক্তব্য নেওয়া হয়েছে এবং প্রতিটি মৃত্যুর পক্ষে পর্যাপ্ত প্রমাণ তদন্ত সংস্থার হাতে রয়েছে।

ট্যাগস :

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দেশজুড়ে ৫৮ জন নিহতের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

আপডেট সময় : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬