ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় কূটনীতিকের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য-বিনিয়োগ Logo লিভার ও হৃদরোগে কর্মহীন কালাম, চিকিৎসার টাকার অভাবে বাঁচার আকুতি Logo বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম Logo বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে ড. রফিকুল ইসলাম Logo বিশ্বে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, কমছে যুক্তরাষ্ট্রের : প্রভাব পিউ জরিপ Logo ৪৫ বছর পলাতক থাকার পর জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক মেজর মোজাফফর আটক Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল

শাকিব খানের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৩২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক রহমত উল্লাহ।
রোববার (৩০ এপ্রিল) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে তিনি এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ১৫ মে কোর্ট ফি জমা দেওয়ার দিন ধার্য করেন।

গত ১৩ এপ্রিল ঢাকা মহানগর হাকিম রশিদুল আলমের আদালতে শাকিব খানের বিরুদ্ধে মানহানির মামলা করেন রহমত উল্লাহ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

এর আগে গণমাধ্যমে রহমত উল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করায় শাকিব খানকে আইনি নোটিশ পাঠান রহমত উল্লাহর আইনজীবী।

গত ১৮ মার্চ রাতে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানির মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান। তবে সেখানে মামলা নেওয়া হয়নি। পরদিন ১৯ মার্চ সন্ধ্যায় মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন শাকিব খান।
পরে চাঁদা দাবির অভিযোগে গত ২৩ মার্চ প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ২৬ এপ্রিল আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

এরপর রহমত উল্লাহর বিরুদ্ধে ঢাকা ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন শাকিব খান। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দেন আদালত।

শাকিব খানের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

আপডেট সময় : ০৩:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩