ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তাহসানকে ঘিরে ভিভো বৈশাখ স্টোরে ব্যাপক সাড়া Logo অনলাইন অপপ্রচার নিয়ে উদ্বেগ বাড়ছে বন অধিদপ্তরের কর্মকর্তাদের Logo নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ Logo গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি Logo এই বৈশাখে তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের দারুণ সুযোগ Logo বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট Logo ভিভো ভি৭০ এফই ও ভি৭০: পাওয়া যাচ্ছে প্রি-অর্ডারে Logo এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো Logo ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত Logo খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা

শাকিবের সঙ্গে সাবিলা, কী বললেন অপু বিশ্বাস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ২৫০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। এ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। প্রিয় নায়কের সঙ্গে প্রিয় অভিনেত্রীর প্রথম দেখার জন্য ইতোমধ্যেই সিনেমাটির জন্য মুখিয়ে আছেন ভক্তরা। তাণ্ডব-জুটিকে নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপু বলেন, ‘আমি মনে করি, আমাদের বাংলাদেশে যত নায়িকারা আছেন বা শাকিবের সঙ্গে নতুনভাবে কাজ করছেন, তারা খুবই প্রতিভাসম্পন্ন।’ সাবিলা নূরের অভিষেক প্রসঙ্গে অপু বলেন, ‘সাবিলা নূরের অনেক কাজ দেখেছি। বিশেষ করে ওর বেশকিছু বিজ্ঞাপন দেখেছি। ও অনেক প্রতিভাসম্পন্ন একটা মেয়ে। সেই প্রতিভার সঙ্গে যুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান। সুতরাং চলচ্চিত্রটির মধ্যদিয়ে সাবিলার জন্য এটা অনেক বড় একটা অভিষেক হতে যাচ্ছে। আশা করি, ও (সাবিলা) অনেক ভালো করবে।’তাণ্ডব পরিচালনা করেছেন ‘তুফান’খ্যাত নির্মাতা রায়হান রাফী। গত মাসখানেক ধরেই সিনেমাটির টানা শুটিং চলছে। ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে ৭০ শতাংশ শুটিং সম্পন্ন। বর্তমানে সিনেমাটির গান এবং কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে শ্রীলঙ্কাতে।এ সিনেমায় শাকিব-সাবিলা ছাড়াও রয়েছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ অনেকে। প্রযোজনায় রয়েছে আলফা আই।

ট্যাগস :

শাকিবের সঙ্গে সাবিলা, কী বললেন অপু বিশ্বাস

আপডেট সময় : ১১:৪৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫