ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

শাকিবের ‘বরবাদ’ আরও দুই দেশে মুক্তির ঘোষণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ৫৬২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত দুইটি ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’ সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। তিন সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই ‘বরবাদ’ মুক্তি পেতে চলেছে বিদেশের মাটিতে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমী।তিনি বলেছেন, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডার কিছু প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ মুক্তি পাবে। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এই পরিবেশনার দায়িত্ব নিয়েছে।এসকে ফিল্মস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মসের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। ‘বরবাদ’ সিনেমা মুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সিনেমা পরিবেশনা শুরু করবে।পরবর্তীতে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়ায়ও মুক্তি পাবে ‘বরবাদ’। এরই মধ্যে এ কাজের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে এসকে ফিল্মস। ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইউর্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস এঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়ার প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ চলবে।১৯ এপ্রিল কানাডার বাঙালি জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া এবং টরেন্টো- এ তিন শহরে সিনেমাটি চলবে। ঈদে দেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহেদী হাসান হৃদয় নির্মিত ‘বরবাদ’ সিনেমাটি। এতে শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার ইধিকা পাল।প্রেম আর প্রতিশোধের বার্তা দেওয়া এ সিনেমার আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত, ঢাকার অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার। সিনেমার আইটেম গান ‘চাঁদ মামায়’ দেখা গেছে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে।

ট্যাগস :

শাকিবের ‘বরবাদ’ আরও দুই দেশে মুক্তির ঘোষণা

আপডেট সময় : ০৩:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫