ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন Logo সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বিশ্বকাপ জিতলে মেসির সামনে নবম ব্যালন ডি’অর জয়ের সুযোগ Logo ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭ Logo ‘দেশ ভয়াবহ সংকটে, ঐক্যবদ্ধ হয়েই তা মোকাবিলা করতে হবে’—প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ঢাকাসহ ১৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শাকিবের তাণ্ডবে চমক দেখাবেন সিয়াম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ৪২২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

আসছে কোরবানি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ নিয়ে এরইমধ্যে তুমুল আলোচনা চলছে। সিনেমাটির টিজার, ছবি নিয়ে শুরু হয়েছে হৈচৈ। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব। তার সঙ্গে আছেন জয়া আহসান, সাবিলা নূরের মতো তারকারা। এদিকে বেশ কিছু গোপন সূত্রে জানা গেছে, ‘তাণ্ডব’ সিনেমায় বিশেষ চমক নিয়ে হাজির হবেন হালের আরেক ক্রেজ চিত্রনায়ক সিয়াম আহমেদ। তিনি ক্যামিও একটি চরিত্রে অভিনয় করেছেন এই সিনেমায়। তাকে এ ছবির গল্পে দেখা যাবে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে শাকিবের সঙ্গে।শুরুতে শোনা গিয়েছিল ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে চমক হিসেবে থাকবেন আফরান নিশো কিংবা শরীফুল রাজ। তবে শেষ পর্যন্ত নিজের অভিষেকের ‘পোড়ামন ২’ ছবির নায়ককেই বেছে নিয়েছেন রাফী।বিষয়টি গোপন রেখেই সিনেমার শুটিং হয়েছে। বর্তমানে চলছে এর এডিটিং। শিগগিরই সব কাজ শেষ করে এটি জমা পড়বে সেন্সর সার্টিফিকেটের টেবিলে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। যদিও এই সিনেমা নিয়ে এখনই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চান না সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা।‘তাণ্ডব’ এর গল্প রায়হান রাফির নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। আসছে ঈদে সবচেয়ে বড় ধামাকা হিসেবে মুক্তি পাবে ছবিটি। প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহকে টার্গেট করে মুক্তির পরিকল্পনা চলছে।

ট্যাগস :

শাকিবের তাণ্ডবে চমক দেখাবেন সিয়াম

আপডেট সময় : ০২:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫