ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শত নির্যাতনের মধ্যেও আমরা আল্লাহর পথে টিকে আছি: জামায়াত আমির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ২৬১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শত অন্যায়, অত্যাচার, নির্যাতনের মধ্যেও আমরা আল্লাহ ও তার রাসুলের পথে টিকে আছি আল্লাহর রহমতের কারণে। আমরা অধৈর্য হইনি, মিথ্যা মামলা সত্ত্বেও কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। রোববার (৪ মে) বিকেলে মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী জেলা ও মহানগরী আমির সম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।   জামায়াত আমির মহান আল্লাহর শুকরিয়া আদায় করে আরও বলেন, আমাদের সামনে উদাহরণ হলো রাসুল (সা.)-এর জীবন ও কর্ম। আমাদের আল্লাহর হুকুম ও রাসুল (সা.)-এর সুন্নাহকে সর্বদা অনুসরণ করতে হবে। আমাদের সবসময়ই আল্লাহর নিকট সাহায্য কামনা করতে হবে এবং ইমান ও তাকওয়ার সঙ্গে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করতে হবে। আমরা সংগঠনের নিকট থেকে ইসলামের যে শিক্ষা ও প্রশিক্ষণ পেয়েছি তা আপাতত অত্যন্ত কঠিন মনে হলেও দায়িত্ব সঠিকভাবে বণ্টন এবং পালন করলে আল্লাহ তায়ালা আমাদের সব কঠিন কাজকেও সহজ করে দেবেন ইনশাআল্লাহ। ডা. শফিকুর রহমান বলেন, আমরা নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দ্বীনি দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের দায়িত্ব হলো ভবিষ্যতে যারা ইসলামি আন্দোলনের নেতৃত্ব দেবেন তাদের আমাদের চাইতেও বেশি দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা।

ট্যাগস :

শত নির্যাতনের মধ্যেও আমরা আল্লাহর পথে টিকে আছি: জামায়াত আমির

আপডেট সময় : ০১:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫