লোডশেডিংয়ের প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০৮:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ১০২ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
দেশব্যাপী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অবস্থান কর্মসূচী পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। আজ সকাল ১১টায় টাঙ্গাইল শহরের সিলমি পার্টি সেন্টারের সামনে প্রাঙ্গনে জেলা বিএনপি ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল অবস্থান কর্মসূচীতে বলেন, কয়েকদিন যাবত ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এই সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কিন্তু বিদ্যুতের কোন উন্নতি করতে পারে নাই। প্রধানমন্ত্রী আপনি বলেছেন আমেরিকা যাবেন না ? আপনার ছেলে, ছেলের বউ ছেলের মেয়ে আমেরিকা থাকে তাহলে কোনো যাবেন না ভয় করে। অতএব এ সমস্ত বাদ দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার দিয়ে নির্বাচন দেন।
অবস্থান কর্মসূচীতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, জেলা বিএনপির নেতা মাহমুদুল হক সানু, যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা প্রমূখ।
























