ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফোন ১৮-এ থাকছে নতুন আকর্ষণীয় চমক! Logo শিক্ষা উপদেষ্টা ক্ষুব্ধ: বাড়তি বই-পরীক্ষা নিয়ে সমালোচনা Logo ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হলো ইসলামিক ব্যাংকিং বিভাগের কোর্স Logo গোয়েন্দা সংস্থার তদন্তে প্রশ্নফাঁসের কোনো সাক্ষ্য মেলেনি: শিক্ষা অধিদপ্তর Logo ব্যাংক সিস্টেমের বাইরে ৩ লাখ কোটি টাকা, বললেন মাসরুর আরেফিন Logo বন্ড সুবিধা প্রত্যাহারে ক্ষুব্ধ পোশাক খাত: তিন শীর্ষ সংগঠন রুখে দাঁড়ালো Logo ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ, কার ভাগে কত টাকা? Logo শ্রীলঙ্কাকে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ Logo ব্রাজিল বিশ্বকাপ দলে নেইমারের স্থান: আসন্ন চ্যালেঞ্জ Logo পিসিবির চিঠি: বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়াল আইসিসি

লক্ষ্মীপুরে ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, সাংবাদিকসহ ৪  জন গ্রেফতার।

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ১৮৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

মুশফিকুর রহমান,স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরে রামগঞ্জে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী নামের এক ব্যাংক কর্মকর্তা মৃত্যু হয়েছে। এ ঘটনায় হুমকি ও আত্মহত্যার প্ররোচনার মামলার পর চার সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইত্তেফাকের সাংবাদিক জাকির হোসেন মোস্তান, যায়যায়দিনের বেলায়েত হোসেন বাচ্চু, সমকালের জাকির হোসেন সুমন ও মানবকণ্ঠের শাখায়াত হোসেন জাহাঙ্গীর। চারজনই পত্রিকাগুলোর রামগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
এর আগে রোববার বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে লাফ দেন ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সোমবার সকালে নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে হুমকি, টাকা দাবি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চার সাংবাদিকের বিরুদ্ধে রামগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। এর আগে রাতেই তাঁদের চারজনকে আটক করে পুলিশ। পরে এই মামলায় চার সাংবাদিককে গ্রেপ্তার দেখায় পুলিশ।
মোস্তফা তারেক ইকবাল পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে।
মৃত ব্যাংক কর্মকর্তার স্বজনদের আহাজারি। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
ব্যাংক কর্মকর্তার স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী পল্লী সঞ্চয় ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় অভিযুক্ত চার সাংবাদিক সংবাদ প্রকাশ করার হুমকি–ধমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন। ঘটনার দিনও দাবিকৃত টাকার জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে তাদের চাপ সইতে না পেরে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। তাঁদের হুমকি-ধমকির কারণে এই ঘটনা ঘটেছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নিহতের স্ত্রী।
এদিকে অন্যান্য ব্যাংক কর্মকর্তা ও স্বজনদের সঙ্গ কথা বলে জানা গেছে, গত এক বছর ধরে পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখার ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত চলছে। ওই ঘটনার তথ্য সংগ্রহের জন্য কয়েক দফা ব্যাংক ম্যানেজার রাহিমা বেগমের কাছে যান সাংবাদিকরা। কিন্তু এসব বিষয়ে সাংবাদিকদের কোনো তথ্য দেননি তিনি।
এদিকে এ বিষয় নিয়ে বেশ কয়েকবার ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেকের সঙ্গেও সাংবাদিকদের কথা হয়। সবশেষ গতকাল রোববার দুপুরে সাংবাদিকেরা আবারও ওই ব্যাংকে যান। কিন্তু রাহিমা বেগম ট্রেনিংয়ে থাকায় দায়িত্বে ছিলেন মোস্তফা তারেক ইকবাল। এ সময় টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাওয়ার একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে মোস্তফা তারেক ইকবালের কথা-কাটাকাটি হয়। এরপর ব্যাংক থেকে সাংবাদিকরা চলে যান। কিছুক্ষণ পর ব্যাংক থেকে ওই কর্মকতা বের হয়ে উপজেলা নির্মাণাধীন ভবনের ছাদে উঠে লাফিয়ে আত্মহত্যা করেন।
এদিকে ব্যাংক কর্মকর্তার স্ত্রী শারমিন আক্তার ও মা সুফিয়া কামাল অভিযোগ করেন, এ ঘটনার সাথে ব্যাংক ম্যানেজার রাহিমা বেগমও জড়িত।
বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, হুমকি-ধামকি ও আত্মহত্যার প্ররোচনার মামলায় চার সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সকালে নিহতের স্ত্রী ওই চার সাংবাদিকের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, হুমকি-ধমকির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত চলছে।

ট্যাগস :

লক্ষ্মীপুরে ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, সাংবাদিকসহ ৪  জন গ্রেফতার।

আপডেট সময় : ০৩:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪