ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা Logo ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার Logo জ্বালানি আমদানিতে বাড়তি চাপ, ২০২৬ সালে খরচ বাড়তে পারে প্রায় ৩৫ হাজার কোটি টাকা Logo গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি বড়ইয়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ: হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি Logo বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার Logo লিওনেল মেসিকে ধন্যবাদ জানালেন ফিফা সভাপতি ইনফান্তিনো, বললেন অবিস্মরণীয় স্মৃতির জন্য কৃতজ্ঞ Logo এআইয়ের ভবিষ্যৎ গড়ছেন যারা, টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ Logo দীর্ঘ আন্দোলনের পথ পেরিয়ে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে অজানা তথ্য প্রকাশের ইঙ্গিত তামিম ইকবালের

লক্ষ্মীপুরে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানকে অব্যহতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ১৯৭ বার পঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:
অনিয়ম, দুর্নীতি ও অর্থ-আত্মসাতের অভিযোগে লক্ষ্মীপুর জেলা শহরের উপশম হসপিটাল এন্ড মেডিকেল সার্ভিসেস (প্রা:) এর চেয়ারম্যান আবুল কালাম আজাদকে অব্যহতি দেওয়া হয়েছে। আজ সকালে হসপিটালের বোর্ড রুমে পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় অর্থ-আত্মসাতের কারণে আজাদের বিনিয়োগকৃত শেয়ারও জব্দ করা হয়। অভিযুক্ত আবুল কালাম আজাদ কমলনগর উপজেলার চরফলকন গ্রামের মৃত. আলী আহমদের ছেলে। তিনি নিজেকে সাংবাদিক ও প্রথম শ্রেণীর ঠিকাদার পরিচয় দিয়ে থাকেন।

উপশম হসপিটালের ডিরেক্টর আব্দুল মালেক জানান, আবুল কালাম আজাদ তার পদের অপব্যবহার করে দীর্ঘদিন থেকে জেলার স্বনামধন্য হাসপাতালটিতে নানা অনিয়ম, দুর্নীতি চালিয়ে আসছেন। এসব অন্যায়ের কোন প্রতিবাদ করলে তিনি ঐ পরিচালকদের বিরুদ্ধেও অপ-প্রচার চালাতেন। সবশেষ গত বছরের ১২ নভেম্বর মিথ্যা তথ্য দিয়ে হাসপাতালের ৬ লক্ষ ৭৪ হাজার টাকা আত্মসাত করে। গতকাল সকালে প্রধান উপদেষ্টা হোসাইন আহমদ হেলাল এর সভাপতিত্বে এক বোর্ড সভায় তাকে অব্যহতি দেওয়া হয়। আত্মসাতকৃত টাকা ফেরত না দিলে আজাদের বিরুদ্ধে হাসপাতার কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন, এসব বিষয়ে আমার বলার কিছুই নেই।

লক্ষ্মীপুরে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানকে অব্যহতি

আপডেট সময় : ০৯:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪