ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে বাংলাদেশের অগ্রগতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ০৫ মে ২০২৬ ।।

আইসিসির বার্ষিক হালনাগাদের পর পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে টপকে এখন আট নম্বরে অবস্থান করছে টাইগাররা। নতুন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ২২৫। বিপরীতে শ্রীলঙ্কা ৬ পয়েন্ট হারিয়ে নেমে গেছে নবম স্থানে। ২২০ পয়েন্ট নিয়ে আফগানিস্তান রয়েছে ১০ নম্বরে, যারা শ্রীলঙ্কার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। নারী ক্রিকেটেও উন্নতি করেছে বাংলাদেশ। মেয়েদের দল রেটিংয়ে ৫ পয়েন্ট যোগ করে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। বর্তমানে ১০ নম্বরে থাকা বাংলাদেশ নারী দল নবম স্থানের আয়ারল্যান্ডের চেয়ে মাত্র এক পয়েন্ট কম নিয়ে রয়েছে। এর আগে ১ মে প্রকাশিত নারী ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়েছিল টাইগ্রেসরা। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রেখে নতুন ইতিহাস গড়েছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলটি প্রথমবারের মতো টানা দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে। বর্তমানে পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও রয়েছে ভারত। সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে মে ২০২৫ থেকে খেলা ম্যাচগুলোকে শতভাগ গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগের দুই বছরের ম্যাচগুলোর ক্ষেত্রে ৫০ শতাংশ মূল্যায়ন করা হয়েছে। ২৭৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ২৬২ পয়েন্ট, আর তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৫৮। চার থেকে সাত নম্বর পর্যন্ত অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। নিউজিল্যান্ড রয়েছে চারে (২৪৭), দক্ষিণ আফ্রিকা পাঁচে (২৪৪), পাকিস্তান ছয়ে (২৪০) এবং ওয়েস্ট ইন্ডিজ সাত নম্বরে (২৩৩)। এছাড়া ১১ ও ১২ নম্বরে যথাক্রমে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড আগের অবস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্র ৬ পয়েন্ট বাড়িয়ে উঠে এসেছে ১৩ নম্বরে এবং পেছনে ফেলেছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে। ১৬ নম্বরে অপরিবর্তিত রয়েছে নামিবিয়া। নেপাল এক ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছে, আর ওমান উঠেছে ১৯ নম্বরে। সংযুক্ত আরব আমিরাত এখন ১৮ নম্বরে এবং কানাডা রয়েছে ২০ নম্বরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া ইতালি র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি করেছে। ১১ পয়েন্ট যোগ করে তারা ২৬ থেকে উঠে এসেছে ২৩ নম্বরে। নিজেদের অভিষেক ম্যাচেই নেপালকে ১০ উইকেটে হারিয়ে নজর কেড়েছে দলটি। অন্যদিকে, গত তিন বছরে ন্যূনতম আটটি টি-টোয়েন্টি ম্যাচ না খেলায় ফিজি, গাম্বিয়া, গ্রিস ও ইসরায়েলকে র‍্যাঙ্কিং তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ট্যাগস :

র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে বাংলাদেশের অগ্রগতি

আপডেট সময় : ০৬:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬