ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

র‌্যাংকিংয়ে বড় লাফ শেখ মেহেদী-হাসান মাহমুদের, উন্নতি তাসকিনেরও

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ৩২১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। দুটি ম্যাচেই বোলারদের অবদান বেশি। সিরিজ জয়ের পর এবার টাইগারদের লক্ষ্য ক্যারিবীয়দের ধবলধোলাই। শেষ ম্যাচে মাঠে নামার আগে দারুণ সুসংবাদ পেয়েছেনও শেখ মেহেদী, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদরা। আইসিসির হালনাগাদ করা বোলিং র‌্যাংকিংয়ে দেখা গেছে, ১৮ ধাপ উন্নতি হয়েছে শেখ মেহেদীর। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে বর্তমানে ২৩তম স্থানে অবস্থান করছেন ডানহাতি টাইগার স্পিনার। পেছনে ফেলেছেন কেশব মহারাজ, হারিস রউফ, মার্কো জানসেন, মজিবুর রহমানের মতো বাঘা বাঘা বোলারদের।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ের নায়ক হাসান মাহমুদেরও ব্যাপক উন্নতি হয়েছে। ৩৮ ধাপ সামনে এসে বর্তমানে ৪৮তম অবস্থান করছেন টাইগার পেসার।উন্নতি হয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ উইকেট শিকার করে বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দেওয়া তাসকিন আহমেদেরও। তবে শেখ মেহেদী ও হাসান মাহমুদের মতো এত বেশি ধাপ সামনে আসতে পারেননি তিনি। তাছাড়া র‌্যাংকিংয়ে শুরুর দিকে থাকাদের উন্নতি করা একটু কঠিনই বটে। ডানহাতি টাইগার পেসারের উন্নতি হয়েছে ৩ ধাপ।বর্তমানে ১৮তম অবস্থানে আছেন তাসকিন। পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নরকিয়া ও পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিকে। ক্যারিবীয় সফরে না যাওয়ায় তাসকিনের পেছনে পড়ে গেছেন মোস্তাফিজুর রহমানও। দুই ধাপ পেছনে নেমে বর্তমানে ১৯তম স্থানে অবস্থান করছেন বাঁহাতি পেসার।নরকিয়া ২০ ও শাহিন আফ্রিদি ২১তম স্থানে আছেন। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেইন।

ট্যাগস :

র‌্যাংকিংয়ে বড় লাফ শেখ মেহেদী-হাসান মাহমুদের, উন্নতি তাসকিনেরও

আপডেট সময় : ০৩:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪