ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস Logo অপরাধ জগতের গটফাদার মোল্লা কাউসার ব্যারের হাতে গ্রেফতার। Logo বেতন-ভাতা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের আন্দোলনের Logo নাহিদ রানার ঝড়: পাকিস্তানের পাঁচ উইকেট একাই তুলে নিলেন বাংলাদেশের পেস মাস্টার Logo জাইমা রহমান আজ মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে Logo ‘ব্যর্থ প্রেমের’ নায়ক বাপ্পারাজের জন্মদিন উদযাপন Logo হিরো আলম জামিনের পর সাংবাদিকদের সামনে আসবেন Logo আগামীকাল সংসদে উপস্থিত থেকে ভাষণ দিবেন রাষ্ট্রপতি Logo বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ইরানের দাবি: যুক্তরাষ্ট্র তেলের বাজার নিয়ন্ত্রণে ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছে

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সম্মেলন আজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৩৫০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। মঙ্গলবার।। ৩০.০৯.২৫।।

জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে আজ অনুষ্ঠিত হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) সম্মেলনটি শুরু হবে।​ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন। সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধানসহ কমপক্ষে ৭৫টি দেশ ও সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা সংকট নিয়ে রাজনৈতিক সমর্থন জোগাড় করা, আন্তর্জাতিক দৃষ্টি ও মনোযোগ ধরে রাখা, সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং মানবাধিকারসহ মূল কারণগুলো নিয়ে আলোচনা করা।

রোহিঙ্গাদের জন্য ৩ দশমিক ৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে প্রতিনিধিত্ব করবে তুরস্ক।

আর উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পক্ষে প্রতিনিধিত্ব করবে কুয়েত। সম্মেলনটি সরাসরি সম্প্রচার করবে ইউএন ওয়েব টিভি।

ট্যাগস :

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সম্মেলন আজ

আপডেট সময় : ০১:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫