ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসার দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১২৯ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠি ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) এর শীর্ষ ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে র‌্যাব, এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবির যৌথ অভিযানে ১টি একনলা বন্দুক ও ১টি কার্তুজসহ গ্রেপ্তার করা হয় আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমান নামের তালিকাভুক্ত এই আরসা সন্ত্রাসীকে।

এর আগে অপর অভিযানে এপিবিএন ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশী পিস্তাল ও গুলিসহ গ্রেপ্তার করা হয় নুর কামাল হাসিম উল্লাহ নামের এক সন্ত্রাসীকে।
৩১ অক্টোবর মঙ্গলবার মধ্য রাতে পৃথক এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমান (২৬), ১৯ নম্বর ক্যাম্পের আব্দুল মালেকের ছেলে। আর নুর কামাল হাসিম উল্লাহ (৩০) ১ নম্বর ক্যাম্পের মো. ইসলামের ছেলে।

কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, র‌্যাব-১৫, এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবি এর যৌথ অভিযানে অস্ত্রসহ আরসার তালিকাভূক্ত সন্ত্রাসী একাধিক মামলার আসামি আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ ব্যপারে মামলা করে মোতালেবকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র শীর্ষ কমাণ্ডার, অপকর্মের হোতা ও বহু মামলার আসামি মাত্তুল কামাল ওরফে নুর কামাল হাসিম উল্লাহকে বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারী টিলার নুর আহমদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং ১টি

ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ ৬ টি মামলা রয়েছে। উখিয়া থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসার দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩