ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রোমে বঙ্গবন্ধুর ‘জুলিও-কুরি’ পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ২১০ বার পঠিত

সোহানুর রহমান উজ্জ্বল, ইতালি প্রতিনিধি:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বশান্তি পরিষদ কর্তৃক ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রদানের সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, রোম দূতাবাস প্রাঙ্গণে ২৩ মে বিকাল ৬ ঘটিকায় আলোচনা সভার আয়োজন করে। ১৯৭৩ সালের এই দিনে মহান স্বাধীনতার স্থপতি এবং গণতন্ত্র ও শান্তি আন্দোলনের অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক জুলিও কুরি শান্তি পুরস্কারে ভূষিত হন। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানকে স্মরণ করে কর্মসূচি গ্রহণ করে।

অনুষ্ঠানে ইতালিস্থ প্রবাসী বাংলাদেশী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকগণ এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত বাণী পাঠ করা হয়। ইতালি, মন্টেনেগ্রো ও সার্বিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান তাঁর স্বাগত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন ঘটনার আলোকে জাতির পিতার বিশ্ব শান্তির দূত হয়ে ওঠার বিষয়ে আলোকপাত করেন।

এরপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্ব ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

রোমে বঙ্গবন্ধুর ‘জুলিও-কুরি’ পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন

আপডেট সময় : ০৬:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩