ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

রিপন মণ্ডলের গায়ে আঘাত করলেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১০৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

শেরে বাংলায় আগের দিন শতরান করে সবার নজর কেড়েছেন বাংলাদেশ ইমার্জিং দলের ইফতিখার হোসেন ইফতি। সঙ্গে অফস্পিনার কাম লেট মিডলঅর্ডার মইন খানও ৯১ রানের দারুণ ইনিংস খেলে আলো ছড়িয়েছেন। কিন্তু আজ বুধবার দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ৪ দিনের খেলায় ঘটলো এক অপ্রীতিকর ঘটনা। যা পুরো ম্যাচের গায়ে এঁকে দিয়েছে কালো দাগ। ঘটনাটি ঘটেছে বুধবার ম্যাচের দ্বিতীয় দিন সকাল ১০টা ৪৯ মিনিটে। দক্ষিণ আফ্রিকান অফস্পিনার সোপো এনতুলিকে উইকেট থেকে বেরিয়ে ছক্কা হাঁকান বাংলাদেশ মিডিয়াম পেসার রিপন মণ্ডল। খুব স্বাভাবিকভাবেই ছক্কা হাঁকিয়ে ক্রিস থেকে একটু এগিয়ে গিয়ে উল্লাস করেন রিপন। ঘটনা সেখানেই শেষ নয়। দক্ষিণ আফ্রিকার আরেক ক্রিকেটার মিকাইল প্রিন্সও রিপনকে রীতিমতো ধাক্কা দিয়ে বসেন। রিপনের সঙ্গে দুই প্রোটিয়া ক্রিকেটারের ধস্তাধস্তিতে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে পড়ে।প্রোটিয়া ক্রিকেটারদের উগ্রতা দেখে দৌড়ে ছুটে আসেন দুই অনফিল্ড আম্পায়ার। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের নেওয়ার চেষ্টা করেন তারা। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হয়। মাঠের খেলা বাদ দিয়ে যেন পেশিশক্তির একটা ছোটোখাটো প্রদর্শনী দেখালো মিকাইল ও এনতুলি। দুই প্রোটিয়া ক্রিকেটারের এমন উগ্র আচরণ মাঠে উপস্থিত অল্প কিছু সংখ্যক দর্শককেও অবাক করে। সবার ধারণা, রিপন মণ্ডল ছক্কা হাঁকিয়ে আবেগের বশে হয়তো কিছু একটা মন্তব্য ছুঁড়ে দিয়ে থাকতে পারেন। কিন্তু তাই বলে এভাবে তেড়ে গিয়ে গায়ে হাত তোলা রীতিমতো অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং অখেলোয়াড়ীচিত আচরণ।

ট্যাগস :

রিপন মণ্ডলের গায়ে আঘাত করলেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার

আপডেট সময় : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫