ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১১৩ বার পঠিত

বলিউডের পর হলিউডেও একের পর এক বড় প্রকল্পে যুক্ত হয়ে নিজের অবস্থান আরও শক্ত করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এস এস রাজামৌলির ‘বারাণসী’ নিয়ে আলোচনার মধ্যেই এবার নতুন আন্তর্জাতিক সিনেমায় যুক্ত হওয়ার খবর দিলেন এই অভিনেত্রী। অ্যাকশন, থ্রিলার ও সায়েন্স ফিকশন ঘরানার ‘ব্লুফাই’ সিনেমায় প্রথমবারের মতো অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি।

সিনেমাটি পরিচালনা করবেন ‘প্রেডেটরস’খ্যাত নির্মাতা নিমরোড আনতাল। সংবাদমাধ্যম ডেডলাইনের তথ্য অনুযায়ী, ‘ব্লুফাই’-এর কাহিনির পটভূমি কঙ্গোর দুর্গম ও ঘন জঙ্গল।

গল্পের কেন্দ্রে রয়েছেন জাতিসংঘের একজন অনুবাদক। একটি গোপন সামরিক অভিযানের অংশ হিসেবে তাকে এমন একটি বিধ্বস্ত সামরিক বিমানের সন্ধানে পাঠানো হয়, যার কোনো সরকারি রেকর্ড নেই। অভিযানে তার সঙ্গে যোগ দেয় একটি বিশেষ সামরিক দল। সশস্ত্র মিলিশিয়াদের নিয়ন্ত্রণে থাকা বিপজ্জনক অঞ্চলে প্রবেশের পর বিমানটির কাছে পৌঁছাতেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়।

বিধ্বস্ত বিমানটির আশপাশে একের পর এক অজানা তথ্য সামনে আসতে থাকে। একপর্যায়ে নিছক একটি উদ্ধার অভিযান ভয়াবহ জীবন-মৃত্যুর লড়াইয়ে পরিণত হয়। রহস্য, বিপদ এবং টিকে থাকার সংগ্রামকে কেন্দ্র করেই এগোবে সিনেমাটির গল্প।

‘ব্লুফাই’-এর চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক ও কার্লাইল ইউব্যাংক। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রির প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে শুরু করবে হাইল্যান্ড ফিল্ম গ্রুপ।

নতুন এই প্রকল্প নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক নিমরোড আনতাল। তার মতে, ‘ব্লুফাই’ হবে সায়েন্স ফিকশনের আবহে নির্মিত একটি টানটান ও চরিত্রনির্ভর থ্রিলার। বাস্তবধর্মী উপস্থাপনা, দ্রুতগতির গল্প এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সমন্বয়ে দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরি করতে চান তিনি।

রাসেল ক্রো ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ নিয়েও আনন্দ প্রকাশ করেছেন আনতাল। এই দুই অভিনয়শিল্পীর প্রতিভা সিনেমাটির গল্পকে পর্দায় আরও শক্তিশালীভাবে তুলে ধরতে সহায়তা করবে বলে মনে করেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ‘ব্লুফাই’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। রাসেল ক্রো ও প্রিয়াঙ্কা চোপড়ার প্রথমবারের মতো একসঙ্গে অভিনয়ের খবর প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

ট্যাগস :

রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট সময় : ০২:৪৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬