ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট Logo বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান Logo এমি অ্যাওয়ার্ডসে ‘উইডোজ বে’র বাজিমাত, অন্যান্য বিজয়ী যারা Logo ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের মানবিক আবেদন Logo হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান Logo বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার -০২ Logo মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সিরাজদিখান থানার (ওসি) মোঃ আলাউদ্দিন নির্বাচিত  Logo বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক।।

রাশিয়া থেকে মোংলা বন্দরে এলো রুপপুরের মালামাল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ১৬০ বার পঠিত

মোংলা প্রতিনিধি:
পাবনায় নির্মানাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্যের আরও একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। আজ সকাল সাড়ে ৯ টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভানুয়াটু পতাকাবাহী ‘এমভি আনকা স্কাই’ জাহাজটি পণ্য নিয়ে নোঙর করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, গত ২৮ এপ্রিল ৩৩৯ প্যাকেজের রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে এক হাজার ১৪৯ মেট্রিকটন পণ্য নিয়ে জাহাজটি ছেড়ে আসে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এই পণ্য আনা হচ্ছে বলেও জানান তিনি। এই মালামাল ২৪ ঘন্টার মধ্যে খালাস করে সড়ক পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।
এর আগে গত ৩ এপ্রিল ৬৩০ প্যাকেজের রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে ১ হাজার ৬২৭ দশমিক ৯০৪ মেট্রিকটন পণ্য নিয়ে আনকা সুন নামে আরও একটি জাহাজ মোংলা বন্দরে এসে পণ্য খালাস করে।
এদিকে আগামী ১৫ দিনের মধ্যে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্যের আরও একটি চালান আসবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

রাশিয়া থেকে মোংলা বন্দরে এলো রুপপুরের মালামাল

আপডেট সময় : ০৭:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩