ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

রামগড়ে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদেরের ৫২তম শাহাদাত বার্ষিকী উদযাপন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ৩১৬ বার পঠিত

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় উপজেলায় মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম এর ৫২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। আজ রামগড় উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে কবর জিয়ারত করা হয়।
১৯৭১ সালের ২৭ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়িতে পাক বাহিনী ও তাদের সহযোগী মিজোবাহীনির সাথে সংঘটিত এক সম্মুখ যুদ্ধে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের শহীদ হন। এ শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ আফতাবুল কাদের বিদ্যা নিকেতন এর উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত ও শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) জোন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম।

এ সময় শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যা নিকেতন পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা হাজী শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার উদ্দিনসহ শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যানিকতনের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রামগড়ে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদেরের ৫২তম শাহাদাত বার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৬:৫৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩