ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের  Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

রানা প্লাজার মালিকের জামিন, শ্রমিক নেতাদের ক্ষোভ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ২২১ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
রানা প্লাজার মালিক সোহেল রানা জামিন পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। সোহেল রানার জামিন বাতিলের দাবি জানিয়ে তারা বলেন, ২০১৩ সালের ২৪ শে এপ্রিল রানা প্লাজার ভবন ধসে একটি ভয়াবহ ট্রাজেডির মধ্যদিয়ে ১১৩৬ শ্রমিকের মৃত্যু ঘটে। অসংখ্য শ্রমিক ভাই বোন পঙ্গুত্ববরণ করে অসহতায়ত্বের সাথে মানবেতর জীবন যাপন করছেন। শ্রমিক ফেডারেশন এবং ক্ষতিগ্রস্থ শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে সোহেল রানাসহ দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চলছে। কিন্তু দুঃখের বিষয় দুইদিন আগে রানা প্লাজার ট্রাজেডির মহানায়ক সোহেল রানাকে জামিন দেওয়া হয়েছে, যা সঠিক বিচার নয় বলে দাবি আমাদের। তাই অবিলম্বে সোহেল রানার জামিন বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
গত শুক্রবার বিকেলে গাজীপুরের রাজেন্দ্রপুর নৌবাহিনী রোডের পাশে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন শ্রমিকনেতারা। বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশনের উদ্যোগে গার্মেন্টস ও শিল্প শ্রমিকদের ছয় সংগঠনের কেন্দ্রীয় নেতারা আলোচনায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশন গাজীপুর শাখার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মরিয়ম আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমিন, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি নাহিদুল ইসলাম নয়ন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর শাখার সভাপতি শফিউল আলম, টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের টঙ্গী অঞ্চলের সভাপতি রেহেনা আক্তার ডলি, স্থানীয় কাউন্সিলর মোসাম্মৎ ফরিদা আক্তার, শ্রমিক নেতা বাদশা মিয়া, নেত্রী ফারিয়া মাহমুদা রুমি প্রমুখ। এছাড়াও আলোচনায় পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করে নূন্যতম ২৪ হাজার টাকা মজুরি নির্ধারণ, শ্রকিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিও জানান তারা।

রানা প্লাজার মালিকের জামিন, শ্রমিক নেতাদের ক্ষোভ

আপডেট সময় : ০৩:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩