ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

রানাপাশার ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৭৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। বৃহষ্পতিবার।। ১৫.০১.২৬।।

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :

নলছিটির রানাপাশা ইউনিয়নের তেঁতুল বাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ওফেজ উদ্দিন মোল্লার মৃত্যু বার্ষিকি উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এছাড়াও তেঁতুল বাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়-উত্তর ও দক্ষিণ তেঁতুল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ১৫ জানুয়ারি ( বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আমেরিকা প্রবাসী মো: মোস্তফা মোল্লার অর্থায়নে এবং ঝালকাঠি জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মো: সবুর মোল্লা ও বিশিষ্ট সমাজসেবক এনায়েত হোসেনের উদ্যোগে প্রায় ৩টি প্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম এবং ডায়েরি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তেঁতুল বাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নিপ্পন কোয়ি বাংলাদেশ লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো: আমিনুল ইসলাম।

এতে আলোচনায় অংশ নেন, তেঁতুল বাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, সহকারি প্রধান শিক্ষক রাসেল আমিন, নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি, রানাপাশা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম লাবু, রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক নেছাবালী কামরুল, রাজাপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার আলী জুলহাস সিকদার, রানাপাশা ইউনিয়ন যবুদল নেতা গিয়াস সিকদার, যুবদল নেতা মোস্তফা কামাল ফকির  ও ছত্রনেতা হাসিব বিল্লাহ।

আলোচনা সভায় বক্তারা তেঁতুল বাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা মরহুম আলহাজ্ব ওফেজ উদ্দিন মোল্লার রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়ও আমেরিকা প্রবাসী মো: মোস্তফা কামালের পরিবারের জন্য ও দোয়া করা হয়।

বক্তারা বলেন, আজকে মোস্তফা মোল্লার অর্থায়নে ও মোঃ সবুর মোল্লা এবং এনায়েত হোসেনের উদ্যোগে তেঁতুল বাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণ তেঁতুল বাড়িয়া ও উত্তর তেঁতুল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে আমরা এতে খুবই আনন্দিত।ভবিষ্যতে বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের জন্য এসএসসি পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য ও লোখাপড়া চালিয়ে নেওয়ার জন্য যদি মোস্তফা মোল্লা সাহেব এগিয়ে আসেন তাহলে অনেক গরীব মেহনতী মানুষের ছেলে মেয়ে তাদের শিক্ষা চালিয়ে যেতে পারবে।

ট্যাগস :

রানাপাশার ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠান

আপডেট সময় : ০৪:৫৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬