রাজ-সুনেরাহ’র গোপন ভিডিও ফাঁস, মুখ খুললেন পরীমণি
- আপডেট সময় : ০৫:৩৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
চলচ্চিত্র নির্মাতা শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে মঙ্গলবার মধ্যরাতে অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুশির সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ আপলোড করা হয়। তবে প্রকাশিত ভিডিওটি ১৭ মিনিট পর সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়। যদিও সেই ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
বিষয়টি নিয়ে বিকেল ৩টা ১০ মিনিটে সুনেরাহ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট করেছেন। তবে সুনেরাহ তার পোস্টে শরিফুল রাজের স্ত্রী অভিনেত্রী পরীমনির দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
এ প্রসঙ্গে মঙ্গলবার বেলা ১১টার দিকে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেন পরীমনি। পরীমনি বলেন, ‘আমি এখনও কিছু জানি না। আমার নাম উল্লেখ না করে কে কি বলেছে আমি জানি না।’
পরী আরও বলেন, ‘সংসার জীবন নিয়ে আমরা বেশ ভালোই ছিলাম। কিন্তু অনেকেই এটা পছন্দ করতেন না। তাই তারা আমার সংসারের পিছনে লেগেছে। তার কথা ও মাতলামি দেখেছেন? এবার বুঝেন। লোকে মনে করে আমি দেশের সব মদ খাই! বাকি সবাই ধোয়া তুলসী পাতা। ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখিয়েছে- আইন কি শুধু তার জন্যই। আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে! আমার মনে হয় ও (সুনেরাহ) আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে।’
এর আগে সুনেরাহ তার স্ট্যাটাসে বলেছিলেন, ‘আমি রাজকে ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার খুব ভালো বন্ধু ছিল। কিন্তু তার বিয়ের পর আমাদের মধ্যে খুব একটা যোগাযোগ ছিল না। সেদিন আমাদের দেখা হয়েছিল একটি ডাবিং স্টুডিওতে। আমরা একসাথে ছবি তুললাম। জানি না, পুরনো বন্ধুর সঙ্গে ছবি তোলা কী এমন অপরাধ! তার স্ত্রী (পরীমনি) অকারণে এটা নিয়ে পাগলপ্রায় হয়ে গেলো। আপনারা যে ভিডিওগুলো দেখেছেন (শরিফুল রাজের অ্যাকাউন্টে) সেগুলো পাঁচ বছর আগের। ‘ন ডরাই’ সিনেমার সময়কার।’
তিনি আরও লিখেছেন, ‘তখন আমরা এভাবেই মজা করতাম, এবং প্রতিদিন এভাবে কথা বলার অভ্যাস করতাম। কারণ সিনেমার প্রয়োজনে আমাদের (বিশেষ করে আমাকে) এভাবে গালাগালি করতে হয়েছে। আমি তখন তাকে (রাজ) একটি ছবি পাঠিয়েছিলাম, তাকে জানাতে যে শুটিংয়ের সময় আমাকে মারধর করা হয়েছিল (যেখানে লিয়াকত আমাকে মারধর করেছে, যারা ন ডরাই সিনেমাটি দেখেছে তারা জানবে), মার খেয়ে কালশিটে পড়ে গিয়েছিল, উঠে দাঁড়াতেও পারছিলাম না। আমি শুটিংয়ে যেতে পারব না জানিয়ে ছবি পাঠিয়েছিলাম। তবে শুধু তাকে নয়, পরিচালককেও পাঠিয়েছিলাম।’
এছাড়া সুনেরাহ বলেন, ‘দয়া করে বেশি বাড়াবাড়ি করবেন না। কারণ আমি নিশ্চিত, তার (রাজের) আইডি হ্যাক হয়েছে। আর কে হ্যাক করেছে, সেটা আমরা সবাই জানি, প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না (সে-ই করেছে)। যারা এই ভিডিওগুলো ছড়াবে তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।’















