ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আর্থিক ধাক্কা: বিপুল ক্ষতির আশঙ্কায় ভারতের ক্রিকেটাররা Logo সেতুর দায়, ভোক্তার বোঝা: চালের দাম বাড়ল ২০ টাকা Logo রাজাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা Logo বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি Logo রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি Logo নতুন ইতিহাস সৃষ্টি: স্বর্ণের দামে Logo ভারত থেকে আরও ২ লাখ টন চাল আমদানির অনুমতি পেল বাংলাদেশ Logo ১৯৯১ সালের নির্বাচন পরিস্থিতি ফিরে আসবে এবারের নির্বাচনে: নাহিদ ইসলাম Logo তারেকের শোডাউন ও নিরাপত্তা খরচের উৎস নিয়ে হাসনাত আবদুল্লার প্রশ্ন Logo জামায়াতের পলিসি সামিট: ৩০ দেশের প্রতিনিধির সমাবেশ

রাজা তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে পরানো হলো রাজমুকুট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ১৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজা তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে পরানো হলো মুকুট। তবে জীবনে একবারের জন্যই এই মুকুট পরবেন তিনি।

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস যুক্তরাজ্যের রাজা নির্বাচিত হন। আজ শনিবার তিনি শপথ নিয়েছেন। রাজা পবিত্র গসপেলের উপর হাত রেখে আইন ও চার্চ অফ ইংল্যান্ডকে অক্ষুণ্ন রাখার শপথ নেন। এরপর তাকে মুকুট পরানো হয়।এর আগে রাজা তৃতীয় চার্লস এবং রানী কনসর্ট ক্যামিলা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছেছেন। বাকিংহাম প্যালেস থেকে ঘোড়ার গাড়িতে করে তারা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান।

এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের প্রায় শতাধিক রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত রয়েছেন। সেন্ট্রাল লন্ডন কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান চলবে প্রায় দুই ঘণ্টা, যা সরাসরি দেখবেন ২ হাজার ৩০০ বিশেষ অতিথি। শনিবার (৬ মে) সকালে চার্লস তৃতীয়ের রাজ্যাভিষেক ঘিরে উৎসব শুরু হয়। বিশ্ব নেতৃবৃন্দের পাশাপাশি, দুই হাজার আমন্ত্রিত অতিথি উড়ে এসে লন্ডনে জড়ো হয়েছেন এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে।

৭০ বছর পর, সিংহাসনে থাকা রানী দ্বিতীয় এলিজাবেথ মারা যান এবং তার ছেলে চার্লস রাজা হন। যুক্তরাজ্য ছাড়াও, তিনি আরও ১৪টি দেশে রাজা হিসাবে স্বীকৃত। চার্লস গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য এবং অন্যান্য ১৪টি দেশের সিংহাসন গ্রহণ করেন।

রাজা তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে পরানো হলো রাজমুকুট

আপডেট সময় : ০৬:৪৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩