ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

রাজাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৩৬ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
১২ জুন রবিবার বিকাল ৩:৩০ মিনিট এ ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন এর সভাপতিত্বে- অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শামীম রেজা সজীব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মাহমুদ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ, আইসিটি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, কাজী দিলশাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা স্বাস্থ্যকর্মী ও সুধীজন।

বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করে কাঙ্ক্ষিত জনশক্তিতে রূপান্তর করতে হবে। বাল্যবিবাহ ও মাতৃমৃত্যু রোধে সচেতনতা বাড়াতে হবে। পরিবার পরিকল্পনার সেবা প্রতিটি ঘরে পৌঁছে দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

বক্তারা আরো বলেন, জনসংখ্যা কোনো বোঝা নয়, সঠিক পরিকল্পনা ও শিক্ষার মাধ্যমে তারুণ্যকেই আমরা দেশ গড়ার শক্তিতে পরিণত করতে পারি। পরিবার ছোট রাখুন, সন্তানকে গুণগত শিক্ষা দিন। তবেই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব।
সভা শেষে সেরা কর্মীদের পুরষ্কার ও সনদ বিতরন করা হয়।

ট্যাগস :

রাজাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

আপডেট সময় : ০২:৫৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬